রামমন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন প্রদীপ সরকার - The News Lion

রামমন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন প্রদীপ সরকার

 


দি নিউজ লায়নঃ     বুধবার খড়গপুর এর রাম মন্দিরে পুজো দিয়ে কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে খড়গপুর মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ে এসে মনোনয়ন পত্র জমা দেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার। মনোনয়পত্র জমা দেওয়ার পর তিনি বলেন খড়গপুর শহরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে রয়েছে।


২০১৯ সালের উপনির্বাচনের চেয়ে ও এবার বেশি ভোটে তিনি নির্বাচিত হবেন।তিনি আরো বলেন যে খড়গপুর সদর বিধানসভা এলাকার মানুষ তৃণমূল সরকারের উন্নয়ন দেখে এবারে ও ভোট দেবেন।তিনি বিজেপি কে কোন গুরুত্ব দিতে চায় নি। তিনি বলেন খড়গপুর শহরের মানুষ শান্তি ও উন্নয়ন চায়,তারা হিংসা ও সন্ত্রাসে বিশ্বাস করে না।তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে খড়গপুর শহরের মানুষ উপযুক্ত জবাব দিবেন।


সেই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনে তৃনমূলের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে প্রদীপ সরকার জানান।বুধবার প্রদীপ সরকারের পাশাপাশি পিংলা কেন্দ্র থেকে তৃনমূলের প্রার্থী হিসেবে তৃনমূলের জেলা সভাপতি অজিত মাইতি ও খড়গপুর মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ে এসে তার মনোনয়ন পত্র জমা দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.